ছবিঃ সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল (২৩) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে আব্দুল আউয়াল।
স্থানীয় সুত্রে জানা যায়,আব্দুল আউয়াল গতকাল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে বের হয়ে বাজারে উদ্দেশ্যে যায়। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকার একটি ধান ক্ষেতে আব্দুল আউয়ালের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল আউয়ালের গলাকাটা মরদেহ উদ্ধার করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম (বিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তৎপর হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
ভাই এর সুষ্ঠু সুন্দর একটা বিচার কামনা করছি।যারা এই নৃশংস কাজের সাথে জড়িত ,তাদের এমন শাস্তি দেয়া হোক যাতে দ্বিতীয় কোন ঐ ধরনের কাজ করতে বুক কেঁপে ওঠে।আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়। এই ঘটনার সবোর্চ্চ শাস্তি দাবি করছি