• সমগ্র বাংলা

তামাকজাত পণ্যের কর উচ্চহারে বৃদ্ধির দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ জনস্বাস্থ্য রক্ষায় এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের পূর্বে বাংলাদেশকে তামাকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সব ধরনের তামাকজাত পণ্যের কর ও মূল্য উচ্চহারে বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়রের (ডরপ) কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সামনে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তামাক নিয়ন্ত্রণ প্রকল্প ডরপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব। 

সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সুশীল সমাজের কামরুল ইসলাম, যুব লিডার রানা মিয়া, মাদার পার্লামেন্ট স্পিকার জান্নাতুল নাহার, ডরপের মিডিয়া অ্যান্ড এনগেজমেন্ট কো-অর্ডিনেটর সৈকত কবির শায়ক, এনগেজমেন্ট অফিসার তরুণ কান্তি দাশ প্রমুখ। মানববন্ধনে বক্তারা, আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যের কর ও মূল্য উচ্চহারে বৃদ্ধির জন্য তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব করেন। এ সময় মানববন্ধনে নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo