• সমগ্র বাংলা

ফতুল্লায় নিখোঁজের ৩দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে রাজু নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকায় কবরস্থানের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে চাঁদপুর জেলার ইসানবালা গ্রামের মোক্তার আহমেদের ছেলে ও ফতুল্লার লালপুর সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক সাইফুল ইসলাম জানান, প্রথম তারাবির নামাজ পড়ে রাতে গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বিভিন্নস্থানে খোঁজাখুজি করে না পেয়ে পরিবার থানায় একটি জিডি করে। আজ দুপুরে ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার পরিবারকে খবর দিলে রাজুর সনাক্ত করেন। নিহতের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও অটোরিক্সা উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo