ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ কৃষি প্রণোদনা বিতরণ করেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। একে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন
২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ১ বিঘা জমি চাষের জন্য ১ কেজি করে বিনামূল্যে ১০০ জন কৃষককে বিজেআরআই তোষাপাট-৮ জাতের বীজ বিতরণ করা হয়।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)