• সমগ্র বাংলা

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়েছে। এতে লালমনিরহাট জেলার মানুষদের নিরাপদ ভ্রমণ ও কম খরচে ঢাকার সাথে যোগাযোগ স্থাপন সহজ হলো। 

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী-ঢাকা রুটে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ফিতা কেটে ট্রেনটির উদ্বোধন করেন।   এ সময় বিশেষ অতিথি হিসেবে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মতিয়ার রহমান ও অন্যান্যদের উপস্থিত ছিলেন রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, লালমনিহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম।

বুড়িমারী রেল স্টেশন থেকে ট্রেনটি চালু হওয়ায় নতুন করে ভারত, ভুটান, নেপালের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের সাথে নতুন করে যোগাযোগ স্থাপন হলো। সেই সাথে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি  অর্থনৈতিক উন্নয়ন হবে। ট্রেনটি যাত্রা শুরু করায় লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা এবং  পাটগ্রাম উপজেলার কয়েক লাখ মানুষের ঢাকার সাথে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হল। ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকার পথে ১১ টি স্টেশনে থামবে আর ঢাকা থেকে বুড়িমারীতে ফেরার পথে ১২ টি স্টেশনে থামবে।

পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘আমাদের দাবি অতি দ্রুত বুড়িমারী রেলস্টেশনের নির্মাণ কাজ শেষ করে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি  বুড়িমারী রেল স্টেশন থেকে চলাচলের দাবি করছি।‘ 

বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ‌‘বুড়িমারী রেলস্টেশনে ওয়াস পিড ও অন্যান্য অবকাঠামো নির্মাণ না হওয়া পর্যন্ত লালমনিরহাট রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চলাচল করবে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo