প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মেয়ে আমেনা খাতুনের মৃত্যু হয়েছে। আর মেয়ের মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোকে মায়ের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার মেয়ে আমেনা খাতুন (৩৫) ও তার স্ত্রী ইসমত আরা (৫৫)।
স্থানীয়রা জানান, মেয়ে আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত কয়েকদিন আগে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মার্চ) ভোরে মৃত্যু হয় আমেনার। ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তারও মৃত্যু হয়।
এ বিষয়ে দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসাইন চঞ্চল বলেন, একইদিনে মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছি। ঘটনাটি খুবই হৃদয় বিদারক।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)