• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিএনপি নেতার মৃতদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ফেরদৌস আহমেদ (৪০) নামের এক স্বেচ্ছাসেবকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরদৌস সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি এবং ওই ইউনিয়নের আনন্দবাজার এলাকার নুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেরদৌস গতকাল রোববার সকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলে বাড়ি থেকে বের হন। বিকেলের পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর আজ সকাল ৭টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ওসি ওমর ফারুক বলেন, নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের বড় কোনো চিহ্ন পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo