ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: "দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" প্রতিপাদ্য টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১০ মার্চ) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা প্রদক্ষিণ, গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশ গ্রহণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, ফায়ার সার্ভিসের সাব স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানাস্তরের ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)