ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে গরু বহনকারি ট্রাক চাপায় একজন কৃষি শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার বিকাল পৌনে ৪ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষি শ্রমিক গাঠিয়া রায় (৪৪) বীরগঞ্জের মোহম্মদপুর ইউনিয়নের শিবডাঙ্গা গ্রামের মৃত কুসুম চাঁনের ছেলে। স্হানীয়রা জানান, বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের চাকাই যতদুর মোড় মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
যদুর মোড় বাজারে চা-নাস্তা খেয়ে চাকাই কংসপাড়া গ্রামের শ্বশুর বাড়ীতে যাবার সময় গরু বহনকারি একটি ট্রাক ( ঢাকা মেট্র ২০-৫৯৯৯) তাকে পিষ্ট করে। এতে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে সে।বীরগঞ্জ থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গরুর রাখা সোহেল রানাকেসহ গরু বোঝাই ঘাতক ট্রাকটি আটক করেছেন তারা। তবে পালিয়ে গেছে চালক।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)