• লিড নিউজ
  • সমগ্র বাংলা

উখিয়া সীমান্তে উত্তেজনা পরিস্থিতিতে গ্রেনেডে আহত সেই কৃষকের মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধিঃ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত ও সংঘর্ষ চলাকালে ওপার থেকে ছোড়ে আসা গ্রেনেডে আহত হওয়া সেই বাংলাদেশি কৃষক আনোয়ার সালাম মোবারকের মৃত্যু হয়েছে।

 বৃহস্পতিবার রাতে  কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত যুবকের নাম আনোয়ারুল ইসলাম (৩৫) উখিয়ার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রহমতের বিল গ্রামের আবদুস সালামের ছেলে। তিন সন্তানের জনক।কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন মোবারক। গতকাল বিকেলে থাইংখালীতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, "গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিপুল অস্ত্র নিয়ে একদল রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। ওই দিন পালংখালীর রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের সঙ্গে অস্ত্রধারী ২৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীও অনুপ্রবেশ করছিলেন। তখন স্থানীয় বাসিন্দারা অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীদের বাধা দিলে তাঁরা গুলি ছোড়েন। এতে পাঁচজন বাংলাদেশি আহত হন। এর মধ্যে আনোয়ারুল ইসলামও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এক মাস চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান"।

শ্বশুর জাগির হোছেন জানান, ওই দিন গ্রেনেড হামলায় মাথা, পা ও পেটে আঘাত পেয়েছিলেন মোবারক।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo