ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: "নারীর সমঅধিকার,সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের আয়োজনে ৮ মার্চ শুক্রবার সকালে উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার শিখা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, লেডিস ক্লাবের সদস্য সুফিয়া খাতুন লাইজু, ধোপাকান্দি আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাণিজ ফাতেমা রুমি।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)