• সমগ্র বাংলা

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থী মৃত্যু 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে মাহিম ও রোমিও নামে দুজন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে । আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাট এর ব্রহ্মপুত্র নদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করে।

নিহত দুই স্কুল শিক্ষার্থীর বাড়ি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার আনোয়ার হোসেন এর ছেলে মো মাহিম ও লিটনের ছেলে রোমিও। তারা দুই জনেই শহরের আহমদ উদ্দিন শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, গাইবান্ধা শহর থেকে ৬ বন্ধু সাঁতার কাটার জন্য বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদে নামে। এ সময় চার বন্ধু কিনারে উঠে এলেও মাহিম ও রোমিও নামের দুই বন্ধু নিখোঁজ হয়। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘক্ষণের চেষ্টায় নদী থেকে মাহিবের ও রোমিও  মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় মাহিম ও রোমিও নামে দুজনের লাশ উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo