• সমগ্র বাংলা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় মনজুর হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) সন্ধায় দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন। এর আগে একই দিন বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বকুলতলা এলাকার মাওনা হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনজুর হোসেন শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। সাখাওয়াত হোসেন বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, সকালে ব্যবসার জন্য কাঁচামাল কিনতে মাওনা চৌরাস্তা এলাকায় যান মনজুর হোসেন। তিনি মাওনা এলাকার কাঁচামালের আড়ত থেকে মালামাল কিনে একটি পিকআপে তুলে দিয়ে মোটরসাইকেলে করে মাওনা থেকে শ্রীপুরের উদ্দেশ্যে রওনা দেন।

তিনি আরো বলেন, পথিমধ্যে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলার মাওনা হাইওয়ে থানার সামনে এসে পৌঁছালে পেছন থেকে একটি ডাম্প ট্রাক মনজুর হোসেনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে এই তথ্য নিশ্চিত করেছেন আনোয়ার হোসেন।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo