ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ডাবলু বেপারী (৫৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে জেলা সদরের বাইতুল আমান রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তিনি কানে কম শুনতেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। জানা যায়, ডাবলু বেপারী জেলা শহরের টেপাখোলা এলাকার আব্দুল গণি বেপারীর ছেলে।
তিনি ভিক্ষাবৃত্তি করতেন। সকালে ডাবলু বেপারী রেললাইন পাড় হচ্ছিলেন।এ সময় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)