• সমগ্র বাংলা

গাজীপুরে মদ্যপানে ৩ জনের মৃত্যু 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা সরকারবাড়ী বাজার এলাকায় শুক্রবার রাতে মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণে তারা মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম।

নিহতরা হলেন, জয়পুর হাটের পাচঁবিবি উপজেলার র্পূব বালীখোলা গ্রামের আজিবর হোসেনের ছেলে হেলাল উদ্দিন(৪৫)। তিনি স্থানীয় বাজারে মাংসের ব্যবসা করতেন। আরেকজন হলেন দিনাজপুরের উপজেলার ঘরের পার শিমুলতলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল ইসলাম (২৮)  এবং সাইদুর রহমান মিশু। মিশুর স্থায়ী ঠিকানা সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি উপজেলার সরকারবাড়ী বাজার এলাকায় দুলাল সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। 

ওই বাসার ভাড়াটিয়া ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ তারা অসুস্থ হয়ে যায়। মুখ দিয়ে লালা বের হতে দেখা যায়। ধারনা করা হচ্ছে, তারা সবাই অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে মারা গেছে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo