• সমগ্র বাংলা

যুবকের কানে হেডফোন, ট্রেনে কাঁটা পড়ে মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে রাব্বানী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার  (২ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার মৌচাক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন, নীলফামারীর ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। সে স্থানীয় একটি কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার (২ মার্চ) বেলা ১১ টার দিকে রাব্বানী কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার কানে হেডফোন লাগানো ছিলো। এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।  পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করেন।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েছি।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo