ছবিঃ সিএনআই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ রাজধানির বেইলীরোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় নিহত কাউসারের পরিবারের ৫ জনের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকালে বাদ আসর জেলার সরাইল উপজেলার শাহবাজপুর খন্দকার পাড়া জামে মসজিদের মাটগে এই জানাযা অনুষ্ঠিত হয়। এসময় জানাযা পড়ান মাওলানা আব্দুল কুদ্দুছ।
নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দা ফাতেমা কাশফিয়া (১৮), সৈয়দা উম্মে নূর (১৩)ছেলে সৈয়দ আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।
নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন জানান, ছেলে আব্দুল্লাহ এর অনুরোধে কাউসার বৃহস্পতিবার রাতে পরিবারের চার সদস্যসহ কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি। সেখানে অগ্নদগ্ধ হয়ে সৈয়দ কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হন। তিনি জানান, বাদ আসর খন্দকার পাড়া জামে মসজিদের সামনের মাঠে নিহতদের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)