• সমগ্র বাংলা

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের বাবারুল সুখীনগর ধীরাশ্রম এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণে মো. লিখন মিয়া (২৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত মো. লিখন মিয়ার গ্রামের বাড়ি গাইবান্ধায়। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরের বাবারুল সুখীনগর ধীরাশ্রম এলাকার ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কারখানায় আগুন ছড়িয়ে পরে। এ ঘটনায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo