• লিড নিউজ
  • জাতীয়

‎অপারেশন ক্লিন হার্ট'-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'যৌথবাহিনী গঠন বা অপারেশন ক্লিন হার্ট'-এর কোনো পরিকল্পনা নেই সরকারের। তবে, সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দফতরের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে। তবে এ জন্য নতুন করে কোনো যৌথ বাহিনী গঠন করা হয়নি। ‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই।'
‎
‎ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ মাসে কোনো অপশক্তিকে হানা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। শুরু থেকেই সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
‎
‎তবে দায়িত্ব পালনে কারও অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ডেঙ্গু পরীক্ষার ৫ লাখ কিট দিলো যুক্তরাষ্ট্র

১

নিউজ ডেস্কঃ ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ র‍্যাপিড ড...

image

‎নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহ...

২

‎নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন উদ্...

image

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

৩

নিউজ ডেস্কঃ আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন...

image

‎তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছরে বাস্তবায়ন শুরু : ত্রা...

৪

‎নিউজ ডেস্কঃ কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে ...

image

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

৫

‎নিউজ ডেস্কঃ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে সরে ...

  • company_logo