ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সাক্ষাৎকালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
একইদিনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়া বুধবার (২৫ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস (সংসদ ভবন) পরিদর্শন করেন। সফররত প্রতিনিধিদলটি পার্লামেন্ট হাউসে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনের সময় বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন।
জানা যায়, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইসলামাবাদ ছাড়াও প্রতিনিধিদলটির লাহোর ও করাচি সফরের কথা রয়েছে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাদের দেশে ফিরবেন বলে জানা গেছে।
নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্র...
নিজস্ব ডেস্ক : কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল...
নিজস্ব ডেস্ক : শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারে...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দি...
নিজস্ব ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈ...

মন্তব্য (০)