ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চব্বিশের আন্দোলনে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে.এম. শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল (বুধবার, ২৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক তিনজন হলেন—চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে.এম. শাখাওয়াত মুন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। তাদেরকে মোহাম্মদপুর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, তাদেরকে আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে লাইভে আসেন। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
তাদের ভাষ্যমতে, দেশকে অস্থিতিশীল করতে গোপন বৈঠক করছিলেন আটক তিনজনসহ ৭-১০ জনের একটি গ্রুপ।
পরে সেখানে ছাত্রদল নেতারা উপস্থিত হলে তিনজনকে আটক করে তারা। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেন জানান ছাত্রদলের এই নেতা।
নিউজ ডেস্কঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সফররত সং...
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কন...
নিউজ ডেস্কঃ দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান ...
নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজা...

মন্তব্য (০)