ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে (প্রাইম মিনিস্টারস হাউস) এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।
নৈশভোজে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে তিনি আরও নিবিড় প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উল্লেখ করেন, পাকিস্তানে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের বিস্তৃত কর্মসূচি ও ব্যস্ততা দুই দেশের সংসদীয় ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনার ইঙ্গিত দেয়। নিয়মিত সংসদীয় বিনিময় ও সফর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি জোর দেন।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।
নিউজ ডেস্কঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্...
নিউজ ডেস্কঃ চব্বিশের আন্দোলনে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কন...
নিউজ ডেস্কঃ দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান ...
নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজা...

মন্তব্য (০)