• জাতীয়

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিরাজ-উদ-দৌলাসহ ৪ জনের সাজার বিরুদ্ধে আপিল করেছেন আসামিরা।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা আপিল দায়ের করেন বলে জানান তাদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
‎
‎তিনি বলেন, নিম্ন আদালতের রায়টি ত্রুটিপূর্ণ ছিল বলে হাইকোর্ট তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন। সেখানে তাদের ফাঁসির রায় বহাল রাখা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এছাড়া, নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিতেও কারো নাম উল্লেখ করেনি। এই সাজা থেকে খালাস পাবেন বলে প্রত্যাশা শিশির মনিরের।
‎
‎এর আগে, গত ২৪ আগস্ট সিরাজ-উদ-দৌলাসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এছাড়া, চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, ১০ জনকে খালাস দিয়ে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করেন হাইকোর্ট।

মন্তব্য (০)





image

‎প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্...

১

‎নিউজ ডেস্কঃ প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত র...

image

‎প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

২

নিউজ ডেস্কঃ প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্...

image

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: ...

৩

নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্র...

image

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

৪

নিজস্ব ডেস্ক : পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ...

image

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সুযোগ, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত

৫

নিজস্ব ডেস্ক : কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল...

  • company_logo