• লিড নিউজ
  • জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।
‎
‎চিফ হুইপ বলেছেন, আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।
‎
‎সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সংশোধনের জন্য সব পক্ষের সাথেই বসা হচ্ছে।
‎
‎এ সময় তিনি আরও বলেন, খতিব, পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মুল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করছে।

মন্তব্য (০)





image

‎প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্...

১

‎নিউজ ডেস্কঃ প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত র...

image

‎প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

২

নিউজ ডেস্কঃ প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্...

image

দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: ...

৩

নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্র...

image

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

৪

নিজস্ব ডেস্ক : পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ...

image

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সুযোগ, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত

৫

নিজস্ব ডেস্ক : কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল...

  • company_logo