• সমগ্র বাংলা

রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরী শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৭ম বারের মতো পাঁচদিন ব্যাপী কাব-ক্যাম্পুরী শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা স্কাউটস্ অফিস আয়োজিত ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

উপজেলা স্কাউটসের কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আবু সাঈদ প্রামাণিকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সাংবাদিক হারুনুর রশিদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান ক্যাম্পুরীতে স্কাউটসে আগ্রহী উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। স্কাউটস কর্মকান্ডের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার লক্ষ্যে এই কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্পুরীর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দ সকাল, গুছিয়ে রাখি, আনন্দ মেলা, দৃপ্ত কদম, খেলবো মোরা, বন্ধু গড়ি, জানা অজানা, আমরাও পারি ও তাঁবু জলসার কর্মকান্ডগুলো হাতে কলমে শিখতে পারবে। আগামী ১৫ডিসেম্বর এই ক্যাম্পুরীর সমাপনি অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

২

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৪

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

  • company_logo