• সমগ্র বাংলা

চাটমোহরে সার ও বীজ বিতরণের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার কৃষকদের মাঝে বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাইব্রিড ও উফশী ধানের বীজসহ রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার মোট ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ, ৭০০ জন কৃষকের মাঝে উফশী বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া পৃথক বরাদ্দের আওতায় ৫০ জন কৃষকের মাঝে গমের বীজ ও সার প্রদান করা হয়।

তিনি আরও বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণকৃত সার ও বীজ কৃষকদের চাষাবাদে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। এ বছর উপজেলায় মোট ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে উড়ে গে...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

২

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৪

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

  • company_logo