ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন, হাতিবান্ধা ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের যৌথ উদ্যোগে উপজেলার দুটি ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স এস ডি এফ ইটভাটাকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে মেসার্স এম এস এম ব্রিকস নামক ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী চিমনি ভেঙে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন, হাতিবান্ধার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায়, পরিদর্শক মোঃ গোলাম আসিফ রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হাতিবান্ধা এবং উপজেলা পুলিশের চৌকস সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

মন্তব্য (০)