• সমগ্র বাংলা

রাণীনগরে গ্রাম আদালতের ভিডিও শো অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের ছয়টি ইউনিয়নের বাসিন্দাদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বায়োস্কোপের মাধ্যমে নাটিকা প্রদর্শন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সচেতনতামূলক এই কমিউনিটি ভিডিও শো প্রদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ধারাবাহিক ভাবে উপজেলার একডালা, কালিগ্রাম, বড়গাছা, রাণীনগর, গোনা ও মিরাট ইউনিয়ন পরিষদে এই বায়োস্কোপ অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত গোনা ইউনিয়নের ঘোষগ্রাম বাজারে আয়োজিত বায়োস্কোপের মাধ্যমে নাটিকা দেখার জন্য এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আদালতমুখী করাই এমন আয়োজনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে “নারীর ভরণ-পোষণ” বিষয়ে দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরে একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে নারীর অধিকার, পরিবারের দায়িত্বশীলতা ও স্থানীয় পর্যায়ে বিচার প্রাপ্তির সুযোগ নিয়ে সম্পর্কে আগত দর্শকরা জানতে পারেন।

নাটিকা শেষে অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। গ্রাম আদালতের সেবা, ভূমিকা ও প্রয়োগ নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা। সঠিক উত্তরদাতাদের তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হয় যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। প্রতিটি আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা (গ্রাম আদালত) কোঅর্ডিনেটর যবনিকা রাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

এমন আয়োজনের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম ও সেবা প্রাপ্তি সম্পর্কে অনেক উপকৃত হবেন বলে জানান অনুষ্ঠানে আগত দর্শকরা। দর্শকদের চাহিদার ভিত্তিতে ভবিষ্যতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার আশ^াস প্রদান করেন আয়োজকরা।
 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo