• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নড়াইলের লোহাগড়ায় বিএনপি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার আদায়ের সংগ্রামে গুম - খুনের শিকার, কারা নির্যাতিত দলীয় নেতাকর্মী এবং তাদের পরিবারের সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগড়া উপজেলা ও পৌর শাখাসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকাল  ৫ টায় লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় সংলগ্ন কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস  জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম।

লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোল্লা নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, এম জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান।

উপজেলা সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম,বিএনপি নেতা আবু হায়াত সাবু, আসাদুজ্জামান জামান, ফকির মিরাজুল ইসলাম, রবিউল ইসলাম পলাস, শ ম জামশেদ আলম, এস এম শাহিন বিপ্লব, সোয়েব মিনা,খান মাহমুদ আলম , আহাদুজ্জামান বাটুল, রবিউল ইসলাম রবি, ইনামুল কবির চন্দন, আকিদুল ইসলাম দুলু,  কাজী ইকবাল হোসেন, মুস্তাফিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক  সায়দাত কবির রুবেল, সিহাবুর রহমান শিহাব, শাহিদ আলম শিপলু, প্রকৌশলী তাইবুল ইসলাম, রিয়াজুল ইসলাম মুন্না, গিয়াসউদ্দিন জুয়েল,খাঁন দুলাল আহম্মেদ ধলু, সোহেল রানা লাক্সমিসহ দলীয় নেতা- কর্মী সমর্থকরা সহ এতিম বাচ্চারা উপস্থিত ছিলেন। 

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তারা জানান,এ সরকার ডামি নির্বাচন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র নেতাকর্মীদের উপর অমানুষিক নির্যাতন করেছে। সরকারি বাহিনী দিয়ে হামলা করেছে।  মামলা দিয়ে কারাবন্দীদের নির্যাতন করেছে। তাদেরও তাদের পরিবারের সম্মানার্থে আজকের এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। বক্তারা আরো জানেন ভারতীয় পণ্য বর্জন করে দেশে  গণতন্ত্র   পুনরুদ্ধারে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পবিত্র কোরআন শরীফ  খতম করানো হয়েছে। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা  ও দেশবাসীর শান্তি কামনায় মুনাজাত করা হয়।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo