ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার বনগ্রামে অগ্নিকান্ডে ২ টি পাটের গুদাম ও ১টি তেলের মিল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৪ মার্চ) বেলা ১১ টায় এ ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রথমে তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ সৃষ্টি হলে ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন মুহুর্তের মধ্যে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে গেলে বিরাট আগুনের কুন্ডুলি দেখা যায়। ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। একে একে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে।
জানা যায়, বিমল সাহার গুদামে ৫ শত মণ ও রুবেলের গুদামে ১ হাজার মণ পাট রাখা ছিল। এছাড়াও জহুরুলের তেলের মিলে শত শত লিটার শরিষার তেল ও শরিষা ছিল। স্থানীয়দের ধারণা, তিনজনের মিলে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
তেলের মিলের কর্মচারী সাহেব আলী জানান, প্রথমে মিটার থেকে আগুন মিলে লাগে। পরে তা এক এক করে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে পড়ে।
পাবনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহিদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এ পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পরিমাপ করতে পারিনি।
পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...
পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

মন্তব্য (০)