• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে এ্যাম্বুলেন্সযোগে নারী অপহরণ চেষ্টার ঘটনায় মামলা, গ্রেফতার ৬ 

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বান্দিগড় বালাপাড়া নামক এলাকায় এ্যাম্বুলেন্সযোগে মোছা: সুমনা পারভীন (২৮) নামে এক নারীকে অপহরনের চেষ্টার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সন্ধায় উল্লেখিত ৬ জন আসামীকে পরিবারের লোকজন ও স্থানীয়রা আটক করে পুলিশে তুলে দেয়। শনিবার ভুক্তভোগী নারী ৬ জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের মৃত সোলেমান আলীর মেয়ে মোছা: সুমনা পারভীন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ভাউলাগঞ্জ রোডস্থ পল্লীবিদ্যুৎ শাখায় বিলিং সহকারী পদে কর্মরত। সেখানে ভাড়া বাসায় ৪ মাস ধরে বসবাসকালীন সময়ে অফিস যাওয়ার সময় পার্শ্ববর্তী সোনাহার সরকারপাড়া গ্রামের মো: সহিদুল ইসলামের ছেলে সৌমিক আহাম্মেদ (৩০) উত্যক্ত করে আসছিলেন। এমনকি বিয়ের প্রস্তাব দিয়ে না করলে অপহরণের হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি সুমনা পরিবারের লোকজনকে বিষয়টি অবহিত করলে বাড়ির লোকজন তার বিয়ের জন্য পাত্রের সন্ধান শুরু করেন। সুমনা পরভীন শুক্রবার কর্মস্থল থেকে তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালাপাড়া বান্দিগড়ে আসেন। সুমানার বিয়ের কথা জানার পর ওই দিন সন্ধায় সৌমিক রায় ৬ জনকে নিয়ে একটি এ্যাম্বুলেন্সযোগে সুমনার বাড়িতে গিয়ে জোরপূর্বক সুমনাকে অপহরনের চেষ্টা করে। এ সময় তার পরিবার ও আশপাশের লোকজন গিয়ে উল্লেখিত ৬ জনকে আটক করে থানায় খবর দেয়।

মামলায় অন্যান্য আসামীরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মো: রেজাউল করিমের ছেলে মো: রকি ইসলাম (২৫), ক্ষিতিশ চন্দ্র রায়ের ছেলে রাম গোপাল (৩০), মৃত বিজয় কুমার রায়ের ছেলে ভরত কুমার রায় (২৯) হিরাম্ব চন্দ্র রায়ের ছেলে দিলীপ রায় (৩০) ও এ্যাম্বুলেন্সের ড্রাইভার মো: আরমান হোসেন (২০)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই (নি:) পিযুস চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ উল্লেখিত ৬ জনকে গ্রেফতার করে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo