• অপরাধ ও দুর্নীতি

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ এক আসামিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ । 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর)  দিনগত রাত সাড়ে বারোটার দিকে শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার  জনৈক কাজলের বাড়ীর ভাড়াটিয়া  মোঃ কবির হোসেনের ঘর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি কবির হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলে তার স্ত্রীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। আজ দুপুর ৪ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ। 

মাদক কারবারি  মোঃ কবির হোসেন (৪৫) শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের পাঠানটেক গ্রামের   মোঃ আসকর আলীর ছেলে ও গ্রেফতার আসামি  তাহমিনা (৩৫)  কবির হোসেনের স্ত্রী। তারা উভয়েই বরমি মধ্যপাড়া এলাকার কাজলের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করতো। 

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরমি মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  জনৈক কাজলের বাড়ীর ভাড়াটিয়া মোঃ কবির হোসেনের ঘর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি কবির হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। সে সময় তার স্ত্রী আসামী তাহমিনা (৩৫) পালানোর চেষ্টা করলে পুলিশের আভিযানিক দল তাকে গ্রেফতার করে এবং তার নিকট  থেকে বিভিন্ন রঙের প্যাকেটে মোট ৮৮  কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য  আনুমানিক ১৫ লক্ষ ৪০ হাজার টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো  জানানো হয়,  মাদক কারবারি মোঃ কবির হোসেন (৪৫) একজন আন্তঃজেলা মাদক কারবারী। সে তার স্ত্রীসহ  মাদক বিক্রেতাদের নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে মাদকের বড় চালান এনে এলাকার বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক সেবীদের মধ্যে বিক্রয় করে। মাদক কারবারি কবির হোসেনের নামে শ্রীপুর ও ভালুকা থানাসহ বিভিন্ন থানায় মাদকসহ এগারোটা মামলা রয়েছে। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo