ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুর রহিম (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন।
এর আগে গতকাল রোববার দুপুরে মেলান্দহ উপজেলার পড়াগলী টনকী এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে যুবসমাজের একটি অংশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। জামালপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
পাবনা প্রতিনিধি : পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১...

মন্তব্য (০)