• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার বোদা থানাধীন চটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বড়শী বিওপির একটি নিয়মিত টহল দল হাবিলদার মো. মনিমুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বোদা উপজেলার নুরপাড়া এলাকার মো. রাশেদ (২৬), পিতা মো. আব্দুস সাত্তার এবং একই এলাকার মো. বোরহান (১৭), পিতা শাহ আলম।

অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পুরাতন পালসার মোটরসাইকেল, একটি ভিভো মোবাইল ফোন, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল ফোন এবং দুটি গ্রামীণ সিমকার্ড উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। পরে তল্লাশি চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান জোরদার করা হয়েছে। মাদক পাচারকারীদের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারী ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo