• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচিত হামিদুল ঢাকায় গ্রেপ্তার, রিভলবার ও গাড়ি জব্দ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে প্রকাশ্যে রিভলবার উঁচিয়ে গুলি ছোড়া আলোচিত যুবক মোঃ হামিদুল গাজীকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। একই সাথে ঘটনায় ব্যবহৃত রিভলবার এবং একটি খয়েরি রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এ তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর ঢাকার বনানী এলাকায় যৌথ অভিযান চালিয়ে হামিদুলকে গ্রেপ্তার করে ভাঙ্গা থানা পুলিশ ও র‍্যাব-১। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিজ বাড়ির পরিত্যক্ত একটি টয়লেট থেকে অপরাধে ব্যবহৃত একটি .২২ বোর রিভলবার উদ্ধার করা হয়।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৭ আগস্ট রাতে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে শক্তির মহড়া ও ক্ষমতার দাপট দেখাতে গিয়ে ফাঁকা রাস্তায় দুই রাউন্ড গুলি ছুড়ে সটকে পড়েন হামিদুল। পরবর্তীতে গুলির সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়।

 

তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত হামিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে, যার মধ্যে ৮টিই মাদক সংক্রান্ত। মূলত জুট (পাট) ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবারের সাথে জড়িত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

 

আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo