• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাস বয়সী শিশু নাফিজকে উদ্ধার করেছে জেলা পুলিশ। এই অপহরণের ঘটনায় জড়িত নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

​সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মো. রুবেল হোসেন ও নিপা খাতুন দম্পতির ১১ মাসের শিশু নাফিজকে হাজারবিঘী চাঁদপুর ওয়াক্তিয়া  মসজিদের সামনের পাকা রাস্তা থেকে এক অজ্ঞাতনামা বোরকা পরা নারী জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

​এ ঘটনার পরে শিশুটির বাবা শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ২২ সেপ্টেম্বর একই গ্রামের মোসা. সুজিআরা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা নামক স্থানে অভিযান চালিয়ে মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেপ্তার এবং অপহৃত শিশু নাফিজকে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।

​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

৫

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

  • company_logo