• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরোনো প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আটোয়ারী থানা পুলিশের একটি দল আটোয়ারী থানাধীন পল্লীবিদ্যুৎ মোড় হইতে বোদা বাজার গামী রাস্তার ৪ নং রাধানগর ইউনিয়নস্থ বোডবাজারের পূর্ব পাশে ইমাম পাড়া কালভার্টের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন   আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মো. আইনুল হকের ছেলে মো. খালিদ হাসান নয়ন (৩২), গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় ওরফে দুলাল (৩৭) এবং মো. মোস্তফা কামালের ছেলে মো. সবুজ (২৯) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরোনো প্রাইভেটকার ও তিনটি পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ৮(খ)/৩৮/৪১ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত তিন আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

৫

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

  • company_logo