• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নড়াইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ মো. আশরাফুল ইসলাম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তুলরামপুর। ইউনিয়নের পেড়লী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাফুজুর রহমান শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো. আশরাফুল ইসলাম নড়াইল সদর উপজেলার বাকশাডাঙ্গা গ্রামের মৃত ফিরোজ মোল্যার ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর উপজেলার তুলরামপুর ইউনিয়নের পেড়লী গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.ফারুক হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.মাহাফুজুর রহমান, আনিসুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয় একটি টিম। পরে পেড়লী গ্রামের ৩৫ নম্বর পিবি মালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই ব্যক্তিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১৫ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

এ ব্যপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন , আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo