• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ২৩৯ বোতল ইস্কাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ২৩৯ বোতল ইস্কাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মাদক কারবারি মোঃ জায়েদুল হক (৪২) ও মোঃ হাসান আলী (২৫) এর বসতবাড়ির রান্নাঘরের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩৯ বোতল ইস্কাফসহ গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম। তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত চতুরতার সাথে নানা কৌশলে মাদক ব্যবসা করে আসছিল।

পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয় বিশেষ কায়দায় রান্নাঘরে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল কিন্তু ফুলবাড়ী থানা পুলিশের চৌকস অভিযানে মাদক সহ হাতেনাতে গ্রেফতার হয় ২ জন মাদক কারবারি। উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo