• অপরাধ ও দুর্নীতি

বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান, দুই মিলে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ  অস্থির চালের বাজার নিয়ন্ত্রনে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এই অভিযান শুরু হয়। এক ঘন্টার অভিযানে মোট তিনটি অটো রাইস মিলে যায় অভিযানিক দল। অভিযানে চালের বেধে দেওয়া দাম ঠিক আছে কিনা, বেধে দেওয়া দামে বিক্রি হচ্ছে কিনা, অতিরিক্ত মজুদ রয়েছে কিনা, ওজন ঠিক দিচ্ছে কিনা এসব খতিয়ে দেখা হয়।

এসময় চালের বস্তায় ওজনে কম পাওয়ায় গোল্ডেন রাইস মিলকে ৫০ হাজার ও দেশ এগ্রো লিমিটেড কে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও অভিযানিক দল রশিদ এগ্রো লিমিটেড এ গিয়ে সবকিছু তদারকি করেন। অভিযান শেষে জেলা প্রশাসক এহেতাশাম রেজা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে চালের বাজার নিয়ন্ত্রনে জেলা প্রশাসন কাজ করছে। এই অভিযান অব্যাহত থাকবে। অস্বভাবিকভাবে দাম বাড়ানো হলে বা অবৈধভাবে বাজার নিয়ন্ত্রন করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপাতত মিনিকেট চাল খুচরা বাজারে ৬৪ টাকা কেজি ও আঠাশ (মোটা চাল) ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এভাবে খতিয়ে দেখে পরবর্তিতে আবারও দাম নির্ধারণ করা হবে।

অভিযানে জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশ সুপার, ফুড অফিস, ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের বাজার মনিটোরিং দল, কৃষি বিপণন কর্মকর্তা ও র‌্যাব পুলিশ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo