ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে আসামির সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার জন্য ফরিদপুর জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ফিরোজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের ওই প্রতিবন্ধী শিশুটি চা ও চিনি কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় একই এলাকার আজিদ শেখের ছেলে ফিরোজ শেখ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে নিজের অটোভ্যানে তুলে নেন। পরে ভবানীপুর মাঠের নির্জন এলাকায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আসামি পালিয়ে গেলে রাত ১১টার দিকে স্বজনেরা মাঠ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর শিশুটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
ঘটনার পাঁচ দিন পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিরামন বিশ্বাস তদন্ত শেষে ফিরোজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন এতে আইনের শাসন নিশ্চিত হয়েছে। আমরা এ রায়ে খুশি।
নিজস্ব ডেস্ক : বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে কার্যক্রম নিষিদ্ধ আও...
নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে গয়নার দোকানে ...
নিজস্ব প্রতিবেদকঃ যুব উন্নয়ন অধিদপ্তরের বহুল আলোচিত নিয়োগ কে...

মন্তব্য (০)