• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে সিমান্তে ১৯টি ককটেল ও হেরোইনসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে  বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ। এ ঘটনায়  লুৎফল হকের ছেলে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

​আটক আমিনুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের বাসিন্দা।

​অভিযান সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে আমিনুলের বসতবাড়িতে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাড়ি তল্লাশি চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন এবং ১৯টি ককটেল উদ্ধারসহ তাকে আটক করা হয়।

​এ বিষয়ে সোমবার (২৩নভেম্বর) বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  আল-আমিন অপু অভিযানের বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানান।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo