ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০) নামে সাময়িক বরখাস্তকৃত এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে নড়াইল সদর উপজেলার মহিষখোলা এলাকার ৪৬২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের পরিদর্শক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও বসতঘর তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ২৫ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের নিচের তাক থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৭৫ পিস ইয়াবার ওজন ৭ দশমিক ৫ গ্রাম।
গ্রেপ্তার সোহেল নাদীম শিমু নড়াইল সদর উপজেলার ৩৬ নম্বর বোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। নারী নির্যাতন মামলায় তিনি বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন বলে ডিএনসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোনো মাদক মামলার রেকর্ড পাওয়া যায়নি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৬)-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...
পাবনা প্রতিনিধি : পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১...

মন্তব্য (০)