• সমগ্র বাংলা

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ গ্রেপ্তার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীরসহ সংগঠনটির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন—গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল হোসেন ও ছাত্রলীগকর্মী রাশেদুল ইসলাম।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১০টার দিকে উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা চাটমোহরে নাশকতার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

১

নিজস্ব ডেস্ক : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আবারও বেতন বৃদ্ধ...

image

গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্...

২

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর বন্ধ ...

image

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভ...

৩

নিজস্ব ডেস্ক : চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ...

image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

৪

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্র...

image

পাবনায় বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প...

৫

পাবনা প্রতিনিধিঃ ​পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্য...

  • company_logo