• সমগ্র বাংলা

সংসারের একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় নিহত বিএনপি নেতার স্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : ১০ বছরের সংসার করে আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি কী করব। আট বছরের একমাত্র ছেলে সন্তানকে নিয়ে কোথায় যাব ? প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। সংসারে একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি ছিলো আমার স্বামী। শো-রুমে চাকরি করে মাসে ১০ হাজার টাকা বেতন পেত। স্বামী হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন, কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম। 

আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত বুধবার (১৮ নভেম্বর) নড়াইলের কালিয়া উপজেলা সদরের বেন্দারচর এলাকায় কৃষকদল নেতা শাহীন মোল্যাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন, জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাও। এখন দুই পরিবারেই চলছে শোকের মাতম। কেউ যেন কাউকে সান্ত¡না দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না।

নিহত কৃষকদল নেতা শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, যারা আমার ছেলেটা মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমার বয়স ৭০ বছরের বেশি। ছেলেটাই ছিল, আমাদের একমাত্র আয়ের উৎস। 

নিহত জাসাস নেতা সোহেল মোল্যার বড় ভাই বলেন, আমার ভাইয়ের অপরাধ কী ছিল। নিঃস্ব হয়ে গেলাম। আমরা তো বিএনপির কর্মসূচীতে গিয়েছিলাম। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে বলতে চাই, আমার মতো ভাই যেন কেউ না হারায়। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে উদ্দেশ্য করে বলেন, ভাই এখন আপনি মন্ত্রী। আপনার সঙ্গে জেল খেটেছি। ভাই আপনি আমাদের ভুলে যাইয়েন না। এভাবেই আহাজারি করে ছোট ভাই সোহেল হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছিলেন বড় ভাই।  

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহিন ও সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।  শুক্রবার বিকেল পর্যন্ত মামলা দায়ের হয়নি। 

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওইদিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

মন্তব্য (০)





image

দু'দিনের টানা বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় শা...

১

বেনাপোল প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ...

image

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ করল বিজিবি

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থ...

image

পাবনায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্...

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলা...

image

নওগাঁয় গ্রাম পুলিশদের মাঝে নিম্মমানের বাংলা সাইকেল বিতরণে...

৪

নওগাঁ প্রতিনিধি : দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদ...

image

‎পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি ২১ লাখ টাকা

৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমা হয়...

  • company_logo