ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী শিশুসহ ৬ জন ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন পানিহাতা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এসময় সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী শিশুসহ ৬ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং সবাই ভারতের হুগলি জেলার ডানকুনি থানার মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্কঃ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে ম...
নিজস্ব ডেস্ক: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আ...
নিজস্ব ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধ'র্ষ'...
মাদারীপুর প্রতিনিধি : অমানিশার অন্ধকার ঘিরে ধরেছিল পরিবারটির...
ফরিদপুর প্রতিনিধি : গত জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত ক...

মন্তব্য (০)