ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের সবাই একই পরিবারের সদস্য।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তার বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সি ছেলে সাহিল এবং রুবেলের ৬ মাস বয়সি শিশুকন্যা মাশ্রুফা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানা গেছে।
রামু থানার ওসি একে ফজলুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলা...
নিউজ ডেস্কঃ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে ম...
নিজস্ব ডেস্ক: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আ...
নিজস্ব ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধ'র্ষ'...
মাদারীপুর প্রতিনিধি : অমানিশার অন্ধকার ঘিরে ধরেছিল পরিবারটির...

মন্তব্য (০)