ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার দাতভাঙ্গা ব্রিজ সংলগ্ন জটিয়ারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জৈটারপাড়া এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত এক ব্যক্তিকে ১ (এক) মাসের বিনাশ্রম/সশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ঘটনাস্থল থেকে বালু ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
জনস্বার্থে এবং পরিবেশ ও নদী-মাটি রক্ষায় অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
নিউজ ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলা...
নিউজ ডেস্কঃ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে ম...
নিজস্ব ডেস্ক: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আ...
নিজস্ব ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধ'র্ষ'...
মাদারীপুর প্রতিনিধি : অমানিশার অন্ধকার ঘিরে ধরেছিল পরিবারটির...

মন্তব্য (০)