• সমগ্র বাংলা

পাবনায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চেষ্টা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলাকার আওয়ামী লীগ ও সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। 

শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বহু হতাহতের আশঙ্কা করা যাচ্ছে। 

‎স্থানীয়রা বলেন, দুপুর থেকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।’

মন্তব্য (০)





image

দু'দিনের টানা বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় শা...

১

বেনাপোল প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ...

image

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ করল বিজিবি

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থ...

image

সংসারের একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় নি...

৩

নড়াইল প্রতিনিধি : ১০ বছরের সংসার করে আমি বিধবা হয়ে গেলাম। এখ...

image

নওগাঁয় গ্রাম পুলিশদের মাঝে নিম্মমানের বাংলা সাইকেল বিতরণে...

৪

নওগাঁ প্রতিনিধি : দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদ...

image

‎পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি ২১ লাখ টাকা

৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমা হয়...

  • company_logo