• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংক শাখা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিস লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার জাফরপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

জানা গেছে, জাফরপুর বাজারে মো. মোহনের বাড়ির দ্বিতীয় তলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে রাতের আঁধারে মুখোশ পরিহিত কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


দুর্বৃত্তরা মোট চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা ব্যাংক ভবনের ছাদে, দুটি সিঁড়ির পাশে এবং অপর একটি বোমা ক্যামেরার সামনের স্থানে নিক্ষেপ করা হয়। এতে আগুনের সূত্রপাত হলে ব্যাংকের দায়িত্বে থাকা প্রহরী দ্রুত বাজারের লোকজনকে ডেকে আনেন। পরে প্রহরী ও স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে গভীর রাতে ব্যাংক শাখা অফিস লক্ষ্য করে এভাবে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo